সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বান্দরবানে আটক দুই বম ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে ১১-দলীয় জোটের সমাবেশ বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ার হত্যা মামলার প্রধান পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার নিজ বাসা থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় জিডি ১০ লাখ টাকার কালভার্টেও মেলেনি সুফল, সেতুর দাবিতে ১০ গ্রামের মানুষের ক্ষোভ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ আটক ২ মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার…. পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দীঘিনালায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মামলা বান্দরবানে তথ্য অধিদপ্তরের দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত আলীকদম পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল হাসেম নির্বাচিত লামায় গভীর রাতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রামগড়ে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

মাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ শুরু

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে গাছের চারা, সার ও কৃষি উপকরণ, যা স্থানীয় কৃষিতে যোগ করেছে নতুন গতি।

শনিবার ৪ জুলাই দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, উপজেলা হর্টিকালচার সেন্টার এর উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূরসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

উদ্বোধনী দিনে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে দেওয়া হয় ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ১০০ টাকা মূল্যমানের জৈব সার এবং প্রয়োজনীয় গাছের খুঁটি।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগামী পর্যায়ে আরও ৪০০ কৃষককে দেওয়া হবে ৭ ধরনের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক-জৈব সার, এবং ৪০ জন কৃষককে দেওয়া হবে লেবুর চারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, কৃষিকে সমৃদ্ধ ও পরিবেশবান্ধব করতে সরকার নানামুখী প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে। তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান যেন তাঁরা এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করেন এবং বেশি বেশি গাছ লাগিয়ে যত্নসহকারে তা সংরক্ষণ করেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছে সরকার, যা বাস্তবায়নে প্রয়োজন সকলের আন্তরিক অংশগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *