রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name

নুরুল কবির আরমান,খাগড়াছড়ি:

পবিত্র ঈদুল আজহা পরবর্তী আনন্দঘন পরিবেশে স্বেচ্ছাসেবী, সামাজিক ও সেবাব্রতী সংগঠন ‘আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (০১ জুন ২০২৬) সকাল ১০টায় মানিকছড়ি দারুস্ সুন্নাহ মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মাদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সাধারণ সদস্য এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত সকলে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে সংগঠনের অতীত কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ সমাজকল্যাণমূলক কর্মপরিকল্পনা নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে হাফেজ মুহাম্মাদ নাছির উদ্দীন বলেন, আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সকল সদস্যের ঐক্য ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবসেবার চেতনাকে ধারণ করে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা সমাজের কল্যাণে কাজ করে যাবে। এই ধরনের ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *