বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক…. ওয়াদুদ ভুইয়া

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
oplus_2

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক; তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। তিনি বলেন, নামাজের জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি নিজেকে বাংলাদেশের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তি প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন এতিমখানা শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *