বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

রাঙামাটিতে অবৈধ সেগুন কাঠ ও ঔষধ জব্দ

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বাজার ঘাট এলাকা থেকে অবৈধ সেগুন কাঠ ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫.৩০ মিনিটে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর একটি টহলদল নিয়মিত টহল পরিচালনার সময় ছোটহরিণা বাজার ঘাটে কাঠ বোঝাই একটি নৌকা দেখতে পায়। টহলদল নৌকাটি তল্লাশি করতে গেলে মাঝি নৌকাটি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ৮৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেন। অন্যদিকে, আমতলা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ইউনানি ঔষধ কোম্পানির তৈরি পুদিনা সিরাপের ৭২৪ বোতল আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব মালামাল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

বিজিবি জানায়, আটককৃত কাঠ ও ঔষধের আনুমানিক বাজারমূল্য ৭,০১৫,২৯২ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *