সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাঙামাটির বরকলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পপি বীজ জব্দ

Reporter Name

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পপি বীজ (পোস্তদানা) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেইট এলাকার সামনে কর্ণফুলী নদীপথে ছোটহরিণা থেকে রাঙামাটিগামী দুটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়।

তল্লাশিকালে নৌকা দুটি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকে মোট ৩ হাজার কেজি পপি বীজ (৬০ কেজি ওজনের ৫০টি বস্তা) জব্দ করা হয়। জব্দকৃত পপি বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব পপি বীজ আনা হচ্ছিল। জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমস অফিসের মাধ্যমে জমা ও ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে তিল ব্যবসার আড়ালে পপি বীজ পাচার করে আসছিল। সাপ্তাহিক হাটের দিন বিপুল পরিমাণ সাদা ও কালো তিলের বস্তার মধ্যে বিশেষ কৌশলে পপি বীজ মিশিয়ে আনা হতো। পরে তা গুদামে নিয়ে বস্তা পরিবর্তনের মাধ্যমে প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

স্থানীয়রা জানান, পপি বীজ দেখতে তিলের মতো হওয়ায় সহজে শনাক্ত করা কঠিন। এছাড়া গন্ধ পরিবর্তনের জন্য এতে বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *