সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাঙ্গমাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট; চ্যাম্পিয়ান সদর উপজেলা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী রাঙ্গামাটি::
রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলা। রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মঙ্গরবার( ৭ এপ্রিল) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনায়ের মন্ত্রী দীপেন দেওয়ান এম পি, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু,সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভ’ট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। খেলার ধুলার মাধ্যমে মননশীল হৃদয়ে ক্রীয়া মানসিকতা তৈরী করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজাতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকবে।

তিনি আরো বলেন, রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে এতো সুন্দর একটি টুর্র্নামেন্ট আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে যদি মাঠ মুখী করা যায় তাহলে তাদের নৈতিক অবক্ষয় কখনোই হবে না। তাই প্রতিনিয়ত এই মাঠে খেলাধুলা আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে আহবান জানান।

এদিকে উভয় দলের উত্তেজনাপূর্ণ খেলায় ২৮ মিনিটের মাথায় কাপাই উপজেলার পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে গোল শোধে মরিয়া রাঙ্গামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থা ৩০ মিনিটের মাথায় কর্ণার কিক থেকে গোল করে ১-১ গোলে সমতা ফিরিয়ে আনে।

বিরতীর পর শুরু থেকে দু দলই আক্রমনার্থক হয়ে উঠে। দুইদল খেলোয়াড়দের হাতাহাতিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। রেফারী দুই দলের ২ জন করে খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়তে বাধ্য করে। ৯ জনের দল নিয়ে উভয় দল পুনরায় খেলা শুরু করে। খেলা শুরু হলে কোন দল গোল করতে পারেনি। পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। রাঙ্গামাটি সদর উপজেলা দল ৫-৪ গোলে কাপ্তাই উপজেলাকে হারিয়ে রাঙ্গামাটি সদর উপজেলা জয় লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *