বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

রাঙ্গামাটিতে গ্রাম উন্নয়ন পরিকল্পনা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রাম উন্নয়ন পরিকল্পনা শেয়ারিং ও মতবিনিময় শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসএমসিডি প্রকল্প ও সিআইপিডি রাঙ্গামাটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধনী পর্যায়ে ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উদ্দেশ্য উপস্থিত সকলের সামনে বিশদভাবে উপস্থাপন করা হয়।

সিআইপিডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ খীসার সভাপতিত্বে কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ গোলাম আজম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক। তারা তৃণমূল পর্যায়ে গ্রাম উন্নয়নের সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

উন্নয়ন সহায়ক পাভেল চাকমার সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় গ্রামীণ অর্থনীতি ও জীবনমান উন্নয়নে সিআইপিডি-এর চলমান কার্যক্রমের প্রশংসা করা হয় এবং আগামীতে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *