রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন হেডম্যান সজিব দেওয়ান, অ্যাডভোকেট সুশমিতা চাকমা, সাবেক অধ্যাপক রনজিত চাকমা, সমিরণ বড়ুয়া, রাবেয়া সুলতানা, শিশির চাকমা ও রেজাউল রশিদসহ অনেকে।

বক্তারা দাবি করেন, সর্বাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও দীপেন দেওয়ানকে “অন্যায়ভাবে” মন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। তারা আরও বলেন, তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ নন এবং দায়িত্ব পালনে সক্ষম ছিলেন। বক্তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি “ষড়যন্ত্রের” ফল এবং এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

তবে এসব বক্তব্য মানববন্ধনে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত মতামত হিসেবে উপস্থাপিত হয়।

এ সময় বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে পুনরায় দায়িত্বে বহালের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *