বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

রাঙ্গামাটিতে প্রথম জাতীয় ট্যুরিজম কনফারেন্স ১৬-১৭ জানুয়ারি

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

পার্বত্য অঞ্চলের ইতিহাসে প্রথমবারের মতো দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এ। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭০ জনেরও বেশি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

আয়োজকদের মতে, এ কনফারেন্সের মূল লক্ষ্য হলো রাঙ্গামাটি ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে নতুনভাবে তুলে ধরা এবং টেকসই পর্যটন উন্নয়নের দিকনির্দেশনা তৈরি করা।

এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি প্রেসক্লাবের মিলনায়তনে রাবিপ্রবির উদ্যোগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আয়োজকরা জানান, এই আয়োজন শুধু রাবিপ্রবির নয়, বরং পুরো পার্বত্য অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।

কনফারেন্সের প্রথম দিন ১৬ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাবিপ্রবি ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

“Tourism Tomorrow: Nature’s Next Place to Explore” প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মো. সাইফুল ইসলাম।

প্রথম দিনে স্বাগত বক্তব্য দেবেন রাবিপ্রবির ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্স সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন। ভোট অব থ্যাংকস প্রদান করবেন কো-চেয়ার মোসা হাবিবা এবং সমাপনী বক্তব্য রাখবেন সদস্য-সচিব জি এম সেলিম আহমেদ।

কনফারেন্সের দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে কী-নোট স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মিট দ্য প্রেসে আয়োজকরা আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, সাব্রে, প্রাণ গ্রুপ, সমুদ্র সফেন ও বিভিন্ন ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠান সহযোগিতার আশ্বাস দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *