রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মুত্যু

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের চক্রপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনতিশার হাসনাত (২২) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে নৌকা যোগে কাপ্তাই লেক ভ্রমনে বের হয়। নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌছালে তারা নৌকা থেকে পানিতে সাতার কাটতে নামে। বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে হাসনাতের লাশ উদ্ধার করে। পরে লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক  মৃত বলে ঘোষণা করে।

বন্ধুরা জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে রাঙ্গামাটিতে ঘুরতে আসে। কাপ্তাই হ্রদ এলাকায় বালুচর জেগে উঠেছে জানতে পেলে বোট নিয়ে এই এলাকায় এসে সকলে গোসল করতে নামে। এমন সময় সকলের মিলে গোসল করতে গিয়ে হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে বন্ধুরা হাসনাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দিলে রাঙ্গামাটি ফায়ার স্টেশন এর লিডার জনাব লিটন কান্তি দেব এর নেতৃত্বে ০১ টি ডুবুরি ইউনিট দ্রুত স্পীড বোড যোগে ঘটনা স্থলে পৌঁছে লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ কে অচেতন অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইনতিশার হাসনাত কক্সবাজার পেকুয়া, এলাকার মোঃ বেলাল এর ছেলে বলে জানা গেছে।

রাঙ্গামাটি ফায়াসার সার্ভিসের লিডার লিটন কান্তি দেব জানান, আমরা বিকালের দিকে খবর পেয়ে চক্রপাড়া এলাকায় বালুচরে যায়। নিহতের বন্ধুদের দেয়া তথ্য মতে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনা স্থলে পৌঁছে লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ কে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে আমরা হাসনাতকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসি। লাশ হাসপাতালে নিয়ে যাওযার পর চিকিৎসক  মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *