শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস

রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

Reporter Name

মো: ইউসূফ, রাঙ্গুনিয়া।।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
‎বিতরণ অনুষ্ঠানে কৃষকদের অবদানের কথা স্মরণ করে হুমাম কাদের চৌধুরী বলেন, “কৃষকরাই এদেশের উন্নয়নের চালিকাশক্তি। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে বলেই আজ আমরা নিশ্চিন্তে খেতে পারছি।”
‎তৃণমূলের মানুষের প্রতি নিজের এবং তাঁর পরিবারের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “লুঙ্গি পরা সাধারণ মানুষরাই আমাকে ভালোবেসে ভোট দিয়ে আজ এই অবস্থানে বসিয়েছেন। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি অন্যদের চেয়ে আলাদা ছিল, কারণ তিনি সাধারণ মানুষ ও কাদামাটির কৃষকদের সবসময় বুকে টেনে নিতেন। সাধারণ মানুষের প্রতি এই অকৃত্রিম ভালোবাসার কারণেই তারা তাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন। আমিও সেই ধারা বজায় রেখে আপনাদের সেবায় পাশে থাকতে চাই।”
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।
‎উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। গত বছর এই তালিকায় ৩০০ জন কৃষক থাকলেও এবার উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৮০০ জনে উন্নীত করা হয়েছে। সরকারি এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের আউশ চাষে নতুন করে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *