সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ার ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১টি বসতবাড়ি পুড়ে ছাঁই

Reporter Name

রিপোর্ট: ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ( এপ্রিল) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ইউনিয়নের নং ওয়ার্ডের বেতছড়ি মধ্যবর্তী পাহাড়ি এলাকার তালাবদ্ধ ওই বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত দুর্গম এবং উঁচু পাহাড়ে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা সংকীর্ণ। ফলে খবর পেয়েও ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডঘরের মালিকের ভাগিনা তারেক জানান,আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ২০দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় আছে, অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিপসী তংচংগ্যা জানান, এলাকাটি প্রত্যন্ত হওয়ায় যেকোনো দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। আমি সামর্থ্যবানদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি ঘটনার খবর পেয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “ঘটনা শোনার পরপরই আমি আমাদের দলীয় নেতাকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। এই অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য আমি সকল নাগরিকের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

ইসলামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি, চরনশিং এবং স্থানীয়রা জানান এই দুর্গম এলাকায় ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে বিশেষ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *