মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

রাজস্থলীতে কারিতাসের ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যকর রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 
রাঙামাটির রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী এবং স্বাস্থ্যকর রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের আওতায় রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের চিবিদিম্রং পাড়ায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের বান্দরবান অঞ্চলের জুনিয়র কর্মকর্তা উসিনু মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ শাহরিয়ার আহমেদ, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে সঠিকভাবে পুষ্টিকর খাবার উৎপাদন, সংরক্ষণ, রান্না এবং সঠিক খাদ্যভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত নারীদের নিয়ে বিভিন্ন ধরনের শাক-সবজি, মাছ এবং মাংস সঠিক নিয়মে রান্নার একটি বাস্তব প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য ধোয়া থেকে শুরু করে রান্নার শেষ ধাপ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি হাতে-কলমে প্রদর্শন ও বিশদভাবে আলোচনা করা হয়।

ব্যতিক্রমী এই আয়োজনে স্থানীয় ৫টি পাড়া  নারী পুরুষেরা অংশগ্রহণ করে পুষ্টিকর রান্নার বিভিন্ন কলাকৌশল শিখেন এবং সকলে দুপুরের মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *