শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

রাজস্থলীতে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজস্থলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. নাজিম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নোমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাবারের প্রয়োজনীয়তা, খাদ্যের পুষ্টিগুণ, প্রোটিন ও বিভিন্ন ভিটামিনের গুরুত্ব তুলে ধরেন। সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টি বৈষম্য দূর করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *