সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাজস্থলীতে জ্বালানি তেলের তীব্র সংকট; বিপাকে চালক ও কৃষক

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে গাড়িচালক ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত কয়েকদিন ধরে চলমান এ সংকটে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ও কৃষি কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন খুচরা তেলের দোকানে সকাল থেকেই ডিজেল ও অকটেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালক ও মালিকদের। মোটরসাইকেল, ডিজেলচালিত সিএনজি ও মাহিন্দ্রাসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলায় কোনো স্থায়ী ফিলিং স্টেশন না থাকায় খুচরা বিক্রেতাদের ওপর নির্ভর করতে হয়। সরবরাহ সংকটের সুযোগে কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের প্রভাব স্থানীয় পর্যায়ে পড়েছে। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালক পাশের জেলা বান্দরবান ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অতিরিক্ত সময় ও ব্যয় সাপেক্ষে তেল সংগ্রহ করছেন। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়াও বাড়াতে বাধ্য হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী চালক ও কৃষকরা বলেন, সীমিত পরিমাণ তেল বাজারে আসছে, যা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। বরাদ্দ কম থাকায় ক্রেতাদের ফিরিয়ে দিতে হচ্ছে।

দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে রাজস্থলীর জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *