সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাজস্থলী ইউএনও’র সঙ্গে আন-নূর ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আন-নূর ফাউন্ডেশন’-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আন-নূর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। বিশেষ করে আর্তমানবতার সেবা, মানবিক সহায়তা প্রদান, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া বিগত সময়ে পরিচালিত বিভিন্ন মানবিক উদ্যোগ, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ত করে সামাজিক উন্নয়নে সংগঠনের অবদান সম্পর্কে আলোচনা করা হয়।

আন-নূর ফাউন্ডেশনের বহুমুখী মানবিক কার্যক্রমের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার সন্তোষ প্রকাশ করেন। তিনি সংগঠনের তরুণ কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্মের হাত ধরেই সমাজ পরিবর্তন সম্ভব। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার এই মানসিকতা ধরে রাখতে পারলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সহজ হবে।” তিনি ভবিষ্যতেও সমাজের কল্যাণে কাজ করতে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ইউএনও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পরামর্শ দেন এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে মানবিক কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, আন-নূর ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের কল্যাণ ও মানুষের সেবায় নিবেদিত থেকে কার্যকর ভূমিকা রাখবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে আন-নূর ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *