শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রামুতে অটোচালককে হত্যা, গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।

কক্সবাজারের রামুতে এক অটো (মিশুক) চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় রামু রাবার বাগানের কারখানার পেছনের একটি পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামসুল আলম কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার আশরাফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে রাবার বাগানের নির্জন এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ তথ্য প্রচার করলে স্বজনরা তাকে শনাক্ত করেন।

নিহতের স্বজনদের ভাষ্য, সোমবার সন্ধ্যায় শামসুল আলম বাড়িতে কাঁচাবাজার দিয়ে অটো নিয়ে বের হন। রাতে তিনি বাসায় না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে তারা জানতে পারেন রামুর রাবার বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বজনদের ধারণা, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্জন রাবার বাগান এলাকায় নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

রাতে রামু থানায় শামসুল আলমের মরদেহ দেখতে এসে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহত শামসুল আলম দুই সন্তানের জনক ছিলেন। অটো চালিয়েই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পাহাড়ি নির্জন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *