সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

রামুতে পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগে মামলা, তদন্তে পুলিশ

Reporter Name

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় পুকুর ভরাট ও ফলজ গাছ কাটার মাধ্যমে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দা রফিকুল ইসলাম রামু থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা সাইয়েদ আবুল আলা (৪৮), তার স্ত্রী আয়েশা বেগম (৩৫), ছেলে আদনান (১৮) এবং আরও ২০ু৩০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সাইয়েদ আবুল আলা ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারিশসূত্রে প্রাপ্ত বসতভিটার পাশে একটি পুকুরে মাছ চাষ এবং পুকুরপাড়ে ফলজ গাছের বাগান পরিচর্যা করে আসছিলেন। তবে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে দাবি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, করাত ও দা নিয়ে পুকুর ও বাগানে প্রবেশ করে। পরে দুটি পিকআপে করে মাটি এনে পুকুর ভরাটের চেষ্টা চালানো হয় এবং পুকুরপাড়ের আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরও তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রামু থানার ওসি (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে এখনো কোনো পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *