শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস

রামুতে সোনালী অতীত ফুটবল লীগ ২০২৬ উদ্বোধন, জয় পেল সত্যব্রত বড়ুয়া স্মৃতি দল

Reporter Name

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে শুরু হয়েছে “রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২৬”। উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে প্রয়াত সত্যব্রত বড়ুয়া স্মৃতি ফুটবল দল।

শনিবার রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বিজয়ী দলকে। প্রথমার্ধেই রুবেল ও ধীমান বড়ুয়ার করা দুই গোল ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ম্যাচজুড়ে ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে পরিবেশ ছিল উৎসবমুখর।

এর আগে বিকেলে জাতীয় ও অংশগ্রহণকারী দলের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২৬ এর আহ্বায়ক ও চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি। প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী। উদ্বোধন ঘোষণা করেন জেলার ক্রীড়া সংগঠক আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী বাট্টু মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত শিল্পী মানসী বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফুটবলার শিপন বড়ুয়া সূপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতাকারকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি অনুপ বড়ুয়া, সাবেক ফুটবলার ও শিক্ষক কিশোর বড়ুয়া, সাবেক অধিনায়ক জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গলসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, রামুর সাবেক ফুটবলারদের পুনর্মিলন ও স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই এই লীগের মূল লক্ষ্য। উদ্বোধনী ম্যাচের সফল আয়োজন ভবিষ্যৎ খেলাগুলোর জন্য ইতিবাচক বার্তা বহন করছে বলেও তারা আশা প্রকাশ করেন।

রেফারির দায়িত্ব পালন করেন আলী হোসেন, সহকারী রেফারি ছিলেন মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল ও আব্বু বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *