শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রামুতে ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name

রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের সহায়তায় ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মৈত্রী-০২, রামু।

বুধবার (১৫ জুলাই) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল, কাউয়ারখোপ, ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। বিকেলে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, চলমান বন্যায় রামুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, অতীতেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৈত্রী-০২ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটির জনকল্যাণমূলক কর্মকাণ্ড ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও জানান, সংগঠনটির কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে।

মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহীন নেওয়াজ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল আউয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছালামত উল্লাহ, মৈত্রী-০২-এর সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রিদুয়ান মো. ফজলে রাব্বী, মোহাম্মদ আব্দুল্লাহসহ সংগঠনের সদস্যরা।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহীন নেওয়াজ বলেন, দুর্যোগের সময় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আলম জানান, এবার উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে মৈত্রী-০২, রামু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *