বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ ব্যবসায়ী, তিন দিন পর জঙ্গলে মিলল মরদেহ

এম. এ. রহমান, উখিয়া

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ এক ব্যবসায়ীর মরদেহ তিন দিন পর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। নিহতের নাম হাসেম। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুছরী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তিন দিন আগে হাসেম ব্যবসায়িক প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে যান। এরপর কৌশলে তাকে অপহরণ করা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দক্ষিণ ফলিয়া পাড়ার নার্সারি এলাকার জঙ্গলে নিয়ে তাকে হত্যা করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা নিখোঁজ হাসেমকে খোঁজাখুঁজির একপর্যায়ে নার্সারি এলাকার জঙ্গলের ভেতর একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের পরিবার দাবি করেছে, এ ঘটনার সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় একটি সন্ত্রাসী চক্র জড়িত। তাদের ভাষ্য অনুযায়ী, দুছরী এলাকার চারজন গরু ব্যবসায়ী এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে।

তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে নিশ্চিতভাবে দোষী করা যাচ্ছে না।

এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসী সীমান্তবর্তী ও ক্যাম্পসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ হামজা জানান, হাসেমসহ দুই ব্যবসায়ী ক্যাম্পে গেলেও একজন ফিরে আসেন, তবে হাসেম নিখোঁজ হন। থানায় অভিযোগ দায়েরের পর অপহরণকারীরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *