সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

লংগদুতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মালামাল সহ চোর আটক

মো.গোলামুর রহমান, লংগদু 

মো. গোলামুর রহমান, লংগদু
দীর্ঘ দিন ধরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় সাধারণ মানুষের নিত্য পণ্য জরুরি আসবাবপত্র ও গরু ছাগল চুরির ঘটনা ঘটে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।
অভিযোগ আমলে নিয়ে গোপনে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।
লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার মামলা নং-০৩,  ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর বিকাল ০৬.১৫ টার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়ার নেতৃত্বে এসআই(নিঃ) এস এম আল-মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অত্র মামলার ঘটনার চোরাই মালামালসহ আসামী মোঃ নজিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
 উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মটর সাইকেল যাহার রেজিঃ নং-চট্টঃ মেট্টোঃ-হ-১৭-৯৭২৯, মডেল-১১০ সিসি, চেচিস নং-MD2A15AYXJWG94856, ইঞ্চিন নং- JBYWJG52512 মোটর সাইকেল। তিনটি পুরাতন ইঞ্জিন, একটি ইঞ্জিন সহ নৌকা।
লংগদু থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া জানায়, এলাকা চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এমন তথ্য পুলিশের নিকট আসলে, গোপনে অভিযান পরিচালনা করে উক্ত চোরকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এধরণের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *