সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা টানা বর্ষণে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর দিল মাটিরাঙ্গা জোন দীঘিনালায় ২৬ হাজার গাছের চারা বিতরণ সেনাবাহিনীর

লংগদুতে বিজিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুর্শিদাবাদ এলাকায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুর্শিদাবাদ এলাকায় দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুদ করে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানা মৃধার নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে টহল দল তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গুলশাখালী ইউনিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা মো. আলী আকবর (৩৭), পিতা—মৃত হায়দার আলী এবং মো. মফিজুল ইসলাম (৪০), পিতা—মৃত আলাউদ্দিন।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আটক দুইজনকে জব্দকৃত ইয়াবাসহ লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *