বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লামায়–আলীকদমে তামাক চাষের আগ্রাসন

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ও আলীকদম উপজেলায় ভয়াবহ রূপ ধারণ করেছে তামাক চাষের আগ্রাসন। সরকারি সংরক্ষিত বনাঞ্চল, ঝিরি, খাল ও নদীর পাড় দখল করে নির্বিঘ্নে পরিচালিত এই তামাক চাষ দেশের প্রচলিত পরিবেশ ও বন সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন হলেও কার্যকর আইনানুগ ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না।
বন আইন, ১৯২৭ (সংশোধিত) অনুযায়ী, সরকারি বনভূমিতে অনুমতি ব্যতীত কোনো প্রকার কৃষিকাজ, বৃক্ষ নিধন কিংবা ভূমির শ্রেণি পরিবর্তন দণ্ডনীয় অপরাধ। অথচ লামায়ও আলীকদমে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদে বনভূমি উজাড় করে তামাক চাষ করা হচ্ছে, যা রাষ্ট্রীয় সম্পদ দখলের শামিল।তামাক চাষে ব্যবহৃত অতিমাত্রার কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির পানির সঙ্গে মিশে নদী, খাল ও ঝিরিতে প্রবাহিত হচ্ছে। ফলে জলজ প্রাণী বিশেষত মাছের ব্যাপক প্রতিনিয়ত মৃত্যু ঘটনা ঘটছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দুই উপজেলায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, পরিবেশের ক্ষতি সাধনকারী যেকোনো কার্যক্রম দণ্ডনীয় অপরাধ এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। বাস্তবে এসব আইন প্রয়োগে চরম শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী, কোনো জলাশয়ে বিষাক্ত বা ক্ষতিকর পদার্থ নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। তামাক ক্ষেতে ব্যবহৃত কীটনাশক যখন ঝিরি ও খালে মিশে মাছ নিধনের কারণ হচ্ছে, তখন তা এই আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে গণ্য হয়। তামাক চাষের জন্য পাহাড় কেটে জমি সমতল করায় ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। অপরদিকে, বিশুদ্ধ পানির উৎস ধ্বংস হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছেন।
পরিবেশবিদদের মতে, তামাক চাষ স্বল্পমেয়াদি মুনাফা দিলেও দীর্ঘমেয়াদে এটি ভূমির উর্বরতা ও প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করে।লামায়-আলীকদমে দুই উপজেলায় তামাক চাষের এই অবাধ আগ্রাসন রোধে অবিলম্বে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বিত আইনানুগ অভিযান জরুরি। একই সঙ্গে অবৈধ তামাক চাষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আইন ও সংবিধানের শাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে জানান স্থানীয়রা। পরিবেশ রক্ষা কোনো ঐচ্ছিক বিষয় নয়।এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে পাহাড়, বন ও জলাধার হারিয়ে যাবে অপরিবর্তনীয় ক্ষতির পথে এমন অভিযোগ তোলে স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *