শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু

লামায় গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করার লক্ষ্যে, পার্বত্য জেলা বান্দরবানের লামায় এক বিশেষ জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবারবৃহস্পতিবার (০৮ জানুয়ারী) সকালে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার (লামা, আলীকদম,নাইক্ষ্যংছড়ি) এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হকঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন তিনি বক্তব্যে বলেন,“গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী গণভোট জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উপজেলা মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের নিয়মকানুন, নির্বাচন পূর্ব নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *