বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

লামায় বন্যহাতি করিডোরে সচেতনতা অভিযান: “সংঘাত নয়, সহাবস্থান চাই”

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব কমাতে সচেতনতামূলক প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বন্যহাতি করিডোরের ঠান্ডাঝিরি পাড়ায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

“বন্যহাতির চলাচল এলাকায় মানুষ ও বন্যহাতির মধ্যকার দ্বন্দ্ব হ্রাসে সচেতনতামূলক প্রচারণা অভিযান” শীর্ষক এই কর্মসূচির প্রতিপাদ্য ছিল—“সংঘাত নয়, সহাবস্থান চাই—মানুষ ও হাতির বন্ধন গড়ি”। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জীববৈচিত্র‍্য সংরক্ষণ প্রকল্পের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা বন বিভাগের ইয়াংছা স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি মানুষ-বন্যপ্রাণীর দ্বন্দ্বের কারণ, তা নিরসনে করণীয় এবং সতর্কতামূলক আচরণ সম্পর্কে দিকনির্দেশনা দেন।

ফাঁসিয়াখালী রেঞ্জের এলিফ্যান্ট রেসপন্স টিমের দলনেতা মানিক বন্যহাতির চলাচল এলাকায় নিরাপদ আচরণ, আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ক্ষতিপূরণ প্রাপ্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার অংসাইন হাতির করিডোর সংরক্ষণের গুরুত্ব, জীববৈচিত্র‍্য পুনরুদ্ধার কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লামা উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর রুবেল কবির।

কর্মসূচিতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী অংশ নেন। রঙিন পোস্টার প্রদর্শন, লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বন্যহাতির আবাসস্থল রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি ফাঁসিয়াখালী নেচার টিম আশপাশের পাড়া ও বাজার এলাকায় প্রচারণা চালায়।

আয়োজকরা জানান, মোট ৯৪ জন স্থানীয় বাসিন্দা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪৩ জন নারী ছিলেন। অংশগ্রহণকারীরা তাদের কৃষিজমি ও বাগানে বন্যহাতি সংক্রান্ত অভিজ্ঞতাও তুলে ধরেন।

শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে মানুষ ও বন্যহাতির সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *