শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

লামায় বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জাধীন বন রক্ষা বাহিনীর অব্যাহত অভিযান

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের লামায় বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জাধীন বন রক্ষা বাহিনীর অব্যাহত অভিযান। এই অভিযানে ট্রানজিট রোল বা কাঠ পরিবহন আইন সম্পর্কে জ্ঞাত হচ্ছে অনেকেই। বৃক্ষ যিঁনি রোপন পরিচর্চা করবেন, এর সুফলও তিঁনি ভোগ করবেন। এটা যেমন সত্য ও স্বত্ত্ব; তেমনি এতদবিষয়ে কিছু নীতিমালাও রয়েছে,যা মেনে চলাও দরকার। অর্থাৎ ট্রানজিট রোল যাকে সংক্ষেপে ‘টিপি’ বলা হয়। অনেকে মনে করেন, নিজের সৃজিত ভূমির গাছ নিজে কেটে বাজারজাত করা হলে বন বিভাগ বা অন্য কোনো প্রশাসন অন্যয্য হস্তক্ষেপ করছেন। এমনটা বুজা গেলো গত সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ নেতৃত্বে একটি টিম’সহ নিয়মিত টহলের অংশ হিসেবে টহল প্রদান কালে ডলুছড়ি রেঞ্জাধীন ফাইতং মৌজার বানিয়ারছড়া টু গজালিয়া সংযোগ সড়কের বদরের টিলা নামক এলাকা হতে জ্বালানি কাঠ বোঝাই একটি ডাম্পার গাড়ি যার নং-চট্ট মেট্রো-য় ৭০৩ রাস্তায় হতে আটক ও জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানী কাঠ ও গাড়ি স্থানীয় ব্যবস্থাপনায় লামা রেঞ্জ অফিসে নিয়ে আসে। লাগাতার অভিযানের অংশ হিসেবে ডলুছড়ি রেঞ্জ অফিসার এস.এম. হাবিবুল্লাহ নেতৃত্বে একটি টিম দিনে বিশেষ টহল বাহিনী নিয়ে বদরের টিলা এলাকা হতে ডাম্পারগাড়ীসহ জ্বাজানী কাঠ জব্দ করেন।ট্রানজিট রোল কাঠ পরিবহন আইন অমান্য করে অবৈধ পরিবহনকালে এসব কাঠ ও গাড়িজব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি কাঠের পরিমান আনুমানিক দুইশত ঘনফুট বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত বনজদ্রব্য গাড়ীসহ লামা ডলুছড়ি রেঞ্জ অফিস আনা হয়েছে। বিভিন্ন সূত্রে জানাগেছে, এই বিষয়ে বন আইনে মামলা হয়েছে। অনেকের প্রশ্ন থেকে বোঝা যায়, বন বিভাগ শুধু সংরক্ষিত বন রক্ষার দায়িত্ব পালন করবেন। আসলেই শুধু তা কিন্তু নয়। সরকারি সংরক্ষিত বন রক্ষা, বাগান সৃজন, বন ও পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষায়, বন উন্নয়ন ব্যবস্থপনায় বন বিভাগ একটি সরকারি নীতিমালা অনুস্মরণ ও পালনের চেষ্টা করছেন এবং করতে বাধ্য। ব্যক্তি মালিকানা জোতের পরিপূর্ণ একটি গাছ কর্তন, বাজারজাতে বন বিভাগ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। কিন্তু সরকারের বিধিবদ্ধকরণ আইনের প্রতি খামখেয়ালি মেজাজে কেউ নিজের গাছও কেটে পরিবহন বাজারজাত করতে পারবেন না। এটা বন বিভাগের করা আইন নয়, রাষ্ট্রের আইন। সুতরাং আমাদের সৃজিত যত্নে করা গাছ বাগান আমরা কাটবো, বিক্রি করে আর্থিক সমস্য সমাধান করবো এটা আমাদের যেমন অধিকার, তেমনি আইন মানাও আমাদের নাগরিক দায়িত্ব বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *