বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

শীতে রাস্তায় ফেলে যাওয়া দুই শিশু: খাগড়াছড়ির অটোরিকশাচালক বাবা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সারা দেশে তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় চট্টগ্রামের আনোয়ারায় দুই শিশু সন্তানকে সড়কের পাশে ফেলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাদের বাবা মো. খোরশেদ আলম। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খোরশেদ আলমের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা অবস্থায় চার বছরের আয়েশা আক্তার ও তার ১৪ মাস বয়সী ভাই মোরশেদকে দেখতে পান স্থানীয় অটোরিকশাচালক মহিম উদ্দিন। প্রচণ্ড শীতের মধ্যে বড় বোন আয়েশা তার ছোট ভাইকে আগলে ধরে রেখেছিল। মানবিক বিবেচনায় তিনি শিশু দুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন।

খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে। চিকিৎসকরা জানিয়েছেন, ছোট শিশুটি জন্মগত রোগে এবং বড় শিশুটি চর্মরোগে আক্রান্ত।

পুলিশি জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম জানান, তিনি পেশায় একজন অটোরিকশাচালক। পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ঝিনুক আক্তার তাকে ঘর থেকে বের করে দেন বলে দাবি করেন তিনি। খোরশেদের অভিযোগ, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর ছেড়ে চলে যান এবং পরে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন। শিশুদের মায়ের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

শিশুদের প্রতি চরম অবহেলার অভিযোগে বাবা খোরশেদ আলম ও মা ঝিনুক আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, থানার এসআই (নিরস্ত্র) মোমেন কান্তি দে বাদী হয়ে বুধবার (৩১ ডিসেম্বর) মামলাটি করেন। গ্রেপ্তার খোরশেদ আলমকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *