মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

সঠিক শিক্ষা ও যত্ন পেলে বধির শিশুরাও যোগ্য নাগরিক হয়ে উঠবে

Reporter Name

সমাজে অবহেলিত বধির ও বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোররা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে। তারা স্বাভাবিকভাবে কথা বলা, শোনা বা পড়ালেখা করতে পারে না। তবে সঠিক শিক্ষা, যত্ন ও সহযোগিতা পেলে এই শিশুরাও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।  রাঙ্গামাটির তবলছড়িস্থ বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের নতুন বছরের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সোমবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের প্রাঙ্গণে-২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা (আদর)। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, শিক্ষাবিদ মোঃ ইব্রাহিম এবং সমাজসেবক মোঃ শাহিন আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আনোয়ার আল হক। পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন এবং দোভাষীর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক হাছিনা বেগম।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও বটে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *