সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

সাক্রাছড়িতে নানা আয়োজনে বিশু উৎসব পালন

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশু উৎসব পালন করা হয়েছে।

গতকাল রবিবার ১২ (এপ্রিল) বিকাল ৪ টায় বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি- রৈস্যাবিলি অঞ্চল কমিটি আয়োজনে সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এবং “সাংস্কৃতির ঐতিহ্য শেখরের টানে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিষু ১৪৩২ ও বাংলা নববর্ষ ১৪৩৩ ঐতিহ্যবাহী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরণজিৎ তনচংগ্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

আয়োজক কমিটি’র  সদস্য সচিব রুপময় তনচংগ্যা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আমির সোহেল, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, সাধারন সম্পাদক রনজিত তনচংগ্যা রাজীব,সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা, প্রবীণ সহকারি প্রধান শিক্ষক বিধু ভূষণ তঞ্চঙ্গা প্রমূখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির অর্থ সম্পাদক তাপস তনচংগ্যা। পরে জ্যাকলিন তনচংগ্যা’র পরিবেশনায় বিভিন্ন শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিচালনা করেন। এর আগে সকালে কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *