বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সকল প্রার্থীকে সহযোগিতা করতে হবে

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-২০২৫ সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীর কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান সাইদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া।

সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার নির্বাচনের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সকল প্রার্থীকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে প্রচার-প্রচারণার সময় জনদুর্ভোগ এড়ানো, মাইক ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা মেনে চলা এবং পোস্টার-ব্যানার লাগানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি।

কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া বলেন, আসন্ন নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।

অবহিতকরণ সভায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি রেজাউল করিম, খেলাফত মজলিসের রাজস্থলী শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হোরায়রাসহ রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *