November 22, 2026, 5:07 pm
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বাছাই পর্বে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর পৌরসভা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাছাই পর্বে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস (দৌড় ও লং জাম্প), ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের দক্ষতা ও ক্রীড়াপ্রতিভা যাচাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম।

মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিনের সভাপতিত্বে বাছাই কার্যক্রমে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকরা দায়িত্ব পালন করেন।

একই দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়াবিদ তৈরির সম্ভাবনা সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা