মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা লংগদুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাপ্তাইয়ে নিচু তারে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক লংগদুতে ইউএনওর উদ্যোগে সরকারি সেবায় গতি বরকলে নবাগত ইউএনও ও জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা ফাইতং উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি অভিভাবকদের মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বান্দরবানে এসি-ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ শুরু পানছড়িতে ক্যাশলেস লেনদেন জোরদারে পূবালী ব্যাংকের র‍্যালি ও আলোচনা

শুধু গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন জীবনমুখী শিক্ষা: নানিয়ারচর ইউএনও

Reporter Name

​নানিয়ারচর প্রতিনিধি।।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেয় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর পেয়ারা বেগম।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথের সভাপতিত্বে এবং নানিয়ারচর অফিসার্স ক্লাবের সেক্রেটারি সারোয়ার কামালের সঞ্চালনায় কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুর পেয়ারা বেগম বলেন, “জীবনমুখী শিক্ষার আলোয় সাক্ষরতা দিবসের সফলতা নিশ্চিত করতে হবে। শুধু গতানুগতিক শিক্ষাই নয়, লেখাপড়ার পাশাপাশি বাস্তবজীবনে কাজে লাগে এমন জীবনমুখী শিক্ষার প্রয়োজন রয়েছে। সরকার শিক্ষার হার বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ ও দক্ষ বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *