রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

জাতীয় নাগরিক পার্টির রাঙ্গামাটি জেলা শাখাকে ঢেলে সাজানো হলো। আগামী ছয় মাসের জন্য ৪৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়।

শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত অনুমোদনপত্রে স্বাক্ষর করেন দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রিয় চাকমাকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. শাহিদুল ইসলাম খান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন  মো. জাহিদুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ১১ জন: অ্যাডভোকেট কামাল হোসেন, মো. আরিফ, রাবেয়া আক্তার, মো. রকিব হোসেন, মো. শাহজাহান চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, নিরু চাকমা, স্বপন চাকমা, মো. সুমন পারভেজ ও বুলবুল আহমেদ।

সদস্যসচিবের পাশে সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন উষামং মারমা। তাকে করা হয়েছে সিনিয়র যুগ্ম সদস্যসচিব। এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন মো. মহিউদ্দিন, এরিক চাকমা, মো. শাহজাহান ও অসীম চাকমা। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহেদুল আলম শাকিল। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মিলন চাকমা ও হেকমত আলী।

২৯ জনকে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসেবে। এই তালিকায় পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো। সদস্যরা হলেন: টিশান লারমা, হিতো চাকমা, সুশীল চাকমা, সমর বিজয় চাকমা, অমর জ্যোতি চাকমা, পরিতোষ দে, সুনয়ন চাকমা, লেলু চাকমা, মো. সজিব, কল্প চাকমা, দেবাশীষ চাকমা, বিনয় বিহারী চাকমা, শিপ্তি চাকমা, অজিত তঞ্চঙ্গ্যা, লিকু দে, বুলবুল আহমেদ, আশা আক্তার, রয়টার চাকমা, জয়েশ দেওয়ান, সাবিনা ইয়াসমিন, আমির উদ্দীন চৌধুরী, মেহেদী হাসান, মনোবিকাশ চাকমা, মংলাপ্রু মারমা, আব্দুর রাজ্জাক, মো. আবুল কাশেম, রিন্টু দেওয়ান ও মিল্টন চাকমা।

অনুমোদনপত্র অনুযায়ী এই কমিটি আগামী ছয় মাস রাঙ্গামাটি জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। জেলার তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নই হবে এই কমিটির প্রধান কাজ।

এবিষয়ে প্রিয় চাকমা বলেন, রাঙ্গামাটির রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টির এই নতুন কমিটিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। গঠিত এই কমিটি জেলার সামাজিক ও রাজনৈতিক পরিসরে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *