বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name

মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহায়তা এবং স্থানীয় যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের প্রতিনিধিরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন। পাশাপাশি, রামসু বাজার এলাকার তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী হিসেবে কেরাম বোর্ড বিতরণ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে। এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট, দোকানঘর নির্মাণ এবং দোকানের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।

এ সময় পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় জনগোষ্ঠীর দুর্দশা লাঘব, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং সামাজিক উন্নয়নে সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

সেনাবাহিনীর সময়োপযোগী ও মানবিক সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত পরিবার এবং রামসু বাজার এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা সিন্দুকছড়ি জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *