মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

Reporter Name

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছয় পাড়ায় প্রায় ৩০০ মানুষের বসবাস। দৈনন্দিন প্রয়োজনে তাঁদের একটি পানির ছড়া পার হয়ে চলাচল করতে হতো। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে এ পথে চলাচলে দুর্ভোগ আরও বাড়ত। বিশেষ করে দুল্যাতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে সমস্যা হতো।

স্থানীয়দের ভাষ্য, নতুন বাঁশের সাঁকো নির্মাণের ফলে শিক্ষার্থীসহ ছয় পাড়ার বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জরুরি প্রয়োজনে যাতায়াতেও আগের তুলনায় সুবিধা হচ্ছে।

দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, এলাকার মানুষের চলাচলের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পানির ছড়া পার হয়ে চলাচলের সমস্যা কিছুটা কমেছে।

দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চলাচলের ক্ষেত্রে সাঁকোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাবাহিনীর উদ্যোগে এটি নির্মাণ হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপকৃত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *