বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আগামী ৬-৭ নভেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন রামুর বৌদ্ধপল্লিতে হামলার ১৪ বছর, ফিরেছে সম্প্রীতি—ঝুলে আছে বিচার কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর লক্ষ্মীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চিকিৎসা উপকরণ বিতরণ গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় ৩ জাতীয় কমিটিকে স্বাগত, পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পিসিএনপির লংগদু জোনকে ৩ু২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন দীঘিনালা ফুটবল দল মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক গুরুতর আহত ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি

রাঙামাটিতে পুলিশের অভিযানে ৩৫ জন আটক

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর, মাদক কারবারি, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাঙামাটি কোতয়ালী থানার আওতাধীন রিজার্ভ বাজার, নাপ্পিঘাটা, মসজিদ মার্কেট, শান্তিনগর, পৌরসভা এলাকা, নিউ মার্কেট ও শহীদ মিনার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটক ৩৫ জনের মধ্যে ২১ জন কিশোর। তাদের মধ্যে ১৯ জনকে অভিভাবক ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে মুচলেকা নেওয়ার পর পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অন্যদিকে, মাদক কারবার ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *