April 17, 2026, 1:59 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি
Notice :

জলবায়ু সংকটের গল্প বলায় তরুণদের ক্ষমতায়ন: রাঙামাটিতে তিন দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক।।

জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় অভিযোজন উদ্যোগ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গল্প তুলে ধরতে তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘রেসিলিয়েন্ট ভয়েসেস’ প্রকল্পের আওতায় ১০–১২ জানুয়ারি রাঙামাটির উদ্যোগ রিসোর্স সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় তৃণমূল পর্যায়ের তরুণ মিডিয়া মেকারদের ডকুমেন্টারি নির্মাণ, ভিডিও ব্লগিং ও ভিজ্যুয়াল সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি পরিচালক বিনোদন ত্রিপুরা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি অনুভব করছে প্রান্তিক জনগোষ্ঠী; তাদের অভিজ্ঞতা তরুণদের মাধ্যমে তুলে ধরা জরুরি।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অং সিং হ্লা মারমা, দীপ্ত দীপ চাকমা ও আসমা আক্তার বীথি বিভিন্ন সেশন পরিচালনা করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলার ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌং যুব সমাজকে টেকসই ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

শেষ দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ তরুণদের মাধ্যমে জলবায়ু সংকটের বাস্তব চিত্র তুলে ধরে সামাজিক সচেতনতা ও নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।