সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৩০০ পরিবার পেল শীতের কম্বল

সাজু আহমেদ, খাগড়াছড়ি।

সাজু আহমেদ, খাগড়াছড়ি।

বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে এখন শীতকাল। এ সময়ে কনকনে শীতের দাপটে মানুষ ও প্রকৃতি অসহায় হয়ে পরে, তাই শীতার্ত মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

২১ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি মোঃ আব্দুল মজিদ, ইউনিট লেভেল অফিসার আব্দুল গণি মজুমদার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ রবিউল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ পেয়ার আহমদ, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, হাসানুল করিম, বসুন্ধরা ত্রিপুরা, পাইম্রা মারমা ও হাফসা বেগম। যুব কমিটির পক্ষে যুব প্রধান মোহাম্মদ আল আমিন, উপ যুব প্রধান-১ আব্দুল আল নোমান, অন্যান্য বিভাগীয় প্রধান -উপ প্রধানসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিতদের মধ্যে মোট ৩০০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ টি করে কম্বল উপহার হিসেবে দেওয়া হয়। যুব প্রধান মোহাম্মদ আল আমিন বলেন, প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি এবং যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের অন্তর্ভুক্ত প্রতিটি উপজেলার দলনেতার মাধ্যমে ১০০ টি করে কম্বল দেওয়া হয়েছে যা খুব দ্রুত সময়ের মধ্যেই বিতরণ সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *