সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল

বিজিবি নির্বাচনে অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত: জোন অধিনায়ক

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর জোন অধিনায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, ব্যাটালিয়নটি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ভোটারদের নিরাপদ ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

জোন অধিনায়ক আরও জানান, সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করা হবে। এছাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে যাতে কোনো চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব না পড়ে।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩৮ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। বিশেষ প্রয়োজন অনুযায়ী মোবাইল ও স্ট্যাটিক ফোর্স, K-9 ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।

দূর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ ও নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়ার বিষয়ে জোন অধিনায়ক জানান, ব্যাটালিয়নের ক্যাম্পে স্টারলিংক ও রেডিও লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট এবং রেডিও নেটওয়ার্ক ব্যবস্থা চালু রয়েছে। ফলে ভোটকেন্দ্রের তথ্য তৎক্ষণাৎ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো সম্ভব হবে।

৩৮ বিজিবি মনে করছে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *