বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত দুর্গম এলাকার ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পাঠানোর জন্য হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা এবং ভোটার বিন্যাস বিবেচনা করে জেলার ৭টি উপজেলার ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রোয়াংছড়ির রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; রুমার পাকনিয়ার পাড়া ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচির রদলিয়ান পাড়া, রেমাক্রী বাজার, বড় মদক, ছোট মদক বাজার, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাইথোয়াইহ্লা কারবারী পাড়া ও জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; এবং আলীকদমের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম আনা-নেওয়া করা হবে।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করতে এসব কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

উল্লেখ্য, ৭টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন। বৈচিত্র্যময় এই আসনে ১২টি নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *