April 16, 2026, 9:51 am
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

মাটিরাঙ্গায় সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তার আওতায় ৫০ জন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। একই সময়ে মাটিরাঙ্গা জোন সদরে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

​মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ-রেজওয়ান তৌফিক রেজবী এবং গুইমারা রিজিয়নের ক্যাপ্টেন ডা. সুমাইয়া আক্তারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগীকে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

​চিকিৎসা সেবা চলাকালীন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এসময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি তাঁর সঙ্গে ছিলেন।

​বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা, ওষুধ ও ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন।

​এ প্রসঙ্গে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, যা সত্যিই প্রশংসার দাবিদার।”