বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারে সাংবাদিক সংসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

১০ মার্চ শহরের হোটেল আলগণির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম.এ. আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ ও শফিউল্লাহ শফি, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু এবং সদস্য ফরিদুল আলম।

বক্তারা বলেন, সমাজে সচেতনতা সৃষ্টি ও বিভেদ দূর করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ সাংবাদিকদের ইতিবাচক উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদাত হোসাইন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ব্যবসায়ী রহিম উদ্দিন ও আলম মাসুদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক সংসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *