শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

মাটিরাঙ্গায় বিএনপির নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
oplus_2

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক পর্যালোচনা ও মূল্যায়ন সভা করেছে উপজেলা বিএনপি। সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সভায় বক্তারা বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নির্বাচনে আরও সংগঠিতভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি দলীয় ঐক্য জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রতিকূল পরিবেশে নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করা হয় এবং দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি জনগণের আস্থা অর্জন ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা তৃণমূলের সমস্যা ও নির্বাচনের সময়কার প্রতিবন্ধকতা তুলে ধরেন। সভা শেষে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *