
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে “পাবলিকিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়” নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ২৫ মার্চ বিকেলে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রস্তাবনার ভিত্তিতে সংগঠনটির প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী, সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ছৈয়দ তানবীর হাসান জাহিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল মালেক (সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ)। উপস্থিত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেন।
বৈঠকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মুজিবুর রহমান (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), নুর সাইদ (রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মিজবাহ সিরাজ ও রুবেল হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আদনান ছিদ্দিকী (কক্সবাজার মেডিকেল কলেজ), মো. জামশেদ, আলেমুল হক ও মোহাম্মদ হানিফ (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাইদুল ইসলাম সাদ (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), আবরারুল হক (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ফাহিম আজিজ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মিজান (চাঁদপুর মেডিকেল কলেজ), ফারদিন (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং মুজিব (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সহ আরও অনেকে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন সহায়ক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।