সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার

১১ জাতিগোষ্ঠীর মিলনমেলায় শুরু সাংগ্রাই; রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি’র শুভ উদ্বোধন ঘোষনা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

তুন বছরকে বরণের মধ্যে দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে আজ সোমবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে গিয়ে শেষ হয়।

এসময় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানায়। এসময় তারা মার্মা গানে নেচে গেয়ে আনন্দ উদযাপন শুরু করে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এসময় তরুণ তরুণী ও নারী- পুরুষরা অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য এই আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সুচনা করেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু, সাধারণ সম্পাদক থুইমং প্রু, রাজপুত্র চসিং প্রু বনিসহ সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নানা আয়োজনে এবার সপ্তাহব্যাপী এই সাংগ্রাই উৎসব চলমান থাকবে আর এই ধরণের আয়োজনের মাধ্যমে সকলের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।

এদিকে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সংসদ সদস্য সাচিং প্রু এমপি। তিনি বলেন,পার্বত্য জেলা বিভিন্নভাবে সমৃদ্ধ আর এই জেলাগুলোকে আরো সমৃদ্ধশালী করে তুলতে বর্তমান সরকার কাজ করবে। সকলের ভাগ্য উন্নয়নে কাজ করা আর বান্দরবানকে আরো সম্প্রীতিতে অটুট রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে এই আহবান সকলের প্রতি।

বর্ণাঢ্য র্যালী শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *