বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ টহল, বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে রাত আনুমানিক ৮টার দিকে মালামালগুলো আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য ও পোশাকসামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্য—সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, মসলা, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম, মহিলাদের শাল-চাদর ও মোজা, রাবার সামগ্রীসহ নানা ধরনের ভোগ্যপণ্য।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালগুলো মালিকবিহীন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল।

এ বিষয়ে বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *