
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের চক্রপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনতিশার হাসনাত (২২) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে নৌকা যোগে কাপ্তাই লেক ভ্রমনে বের হয়। নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌছালে তারা নৌকা থেকে পানিতে সাতার কাটতে নামে। বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে হাসনাতের লাশ উদ্ধার করে। পরে লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
বন্ধুরা জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে রাঙ্গামাটিতে ঘুরতে আসে। কাপ্তাই হ্রদ এলাকায় বালুচর জেগে উঠেছে জানতে পেলে বোট নিয়ে এই এলাকায় এসে সকলে গোসল করতে নামে। এমন সময় সকলের মিলে গোসল করতে গিয়ে হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে বন্ধুরা হাসনাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দিলে রাঙ্গামাটি ফায়ার স্টেশন এর লিডার জনাব লিটন কান্তি দেব এর নেতৃত্বে ০১ টি ডুবুরি ইউনিট দ্রুত স্পীড বোড যোগে ঘটনা স্থলে পৌঁছে লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ কে অচেতন অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইনতিশার হাসনাত কক্সবাজার পেকুয়া, এলাকার মোঃ বেলাল এর ছেলে বলে জানা গেছে।
রাঙ্গামাটি ফায়াসার সার্ভিসের লিডার লিটন কান্তি দেব জানান, আমরা বিকালের দিকে খবর পেয়ে চক্রপাড়া এলাকায় বালুচরে যায়। নিহতের বন্ধুদের দেয়া তথ্য মতে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনা স্থলে পৌঁছে লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ কে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে আমরা হাসনাতকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসি। লাশ হাসপাতালে নিয়ে যাওযার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।