
খাগড়াছড়ি প্রতিনিধি::
বর্তমান সরকারের অগ্ৰাধিকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন’ কর্মসূচীর অংশ হিসেবে এলজিইডি, খাগড়াছড়ির সদর উপজেলার ধর্মপুর-ধর্মঘর ভায়া গোলাকানা পাড়া ( বনভান্তে কেয়াং) ( আইডি: ৪৪৬৪৯৪০১২) সড়কে বৃক্ষরোপন করা হয়।
এলজিইডি খাগড়াছড়ির সিনিয়র সহকারী প্রকৌশলী (পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী) মোঃ আনোয়ার রহমান এর সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি সদর উপজেলা প্রকৌশলী মো: রাজু আহমেদ, নির্বাহী প্রকৌশলী দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী নাজিবুল ইসলাম, সদর উপজেলার এলসিএস সুপারভাইজার পলেন চাকমা সহ অন্যান্য কর্মকর্তা/করমচরীবৃন্দ।
উল্লেখ্য এলজিইডি, খাগড়াছড়ি সরকারের নির্দেশনা মোতাবেক লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপন করার প্রচেষ্টা চলমান রয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রকৌশলী মো: রাজু আহমেদ বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। প্রধান মন্ত্রীর সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে খাগড়াছড়ি সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার ও রোপণকৃত চারার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।