
ঈদগাঁও প্রতিনিধি।।
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন শাখা বিএনপিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে ২৬ জুন ৫ সদস্যবিশিষ্ট একটি আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঈদগাঁও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ূন কবির কোম্পানী। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রশিদ আহমদ (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক নুরুল হক (সাবেক মেম্বার), যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন জামাল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়েদ উল্লাহ জুয়েল (মেম্বার)।
এ বিষয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।